কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়৷
বৃহস্পতিবার (১লা জুন) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রুকন উদ্দীনের পরিচালনায় ও হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়াত হোসেন৷
প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ বেলায়াত হোসেন তার বক্তব্যে বলেন, রাজনৈতিক এই সংকট মুহুর্তে পুরো দেশের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে৷ মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইনসাফ বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই৷ সুতরাং মানুষের দ্বারে ইসলামের সুমহান বার্তা পৌছে দিতে আমাদের কাজ করতে হবে৷

তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচন জাতীয় সরকারের অধীনে সুষ্ঠুভাবে করতে হবে, অন্যথায় দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে৷ অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিদের উপস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীলের দায়িত্ব সম্পর্কে অবগত করা হয়৷
সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে জবাবদীহি, উন্মুক্ত পর্যালোচনা করা হয়৷ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে নির্বাচন কেন্দ্রীক সার্বিক বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়৷
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলমগীর হোসাইল তালুকদার বলেন, দেশের জাতীয় বাজেট জনবান্ধন না, অপরিকল্পিত অবাস্তব৷ দেশের মানুষের ক্রয়ক্ষমতা এমনিতেই সাধ্যের বাহিরে, এই বাজেটে মানুষের মৌলিক অধিকার নিয়ে গুরুত্ব দেয়া হয়নি৷
এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা দায়িত্বশীলগণ, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীগণ৷