বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

১২ কেজি এলপিজির দাম কমলো ১৬১ টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে
১২ কেজি এলপিজির দাম কমলো ১৬১ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দিয়েছে।

এতে বলা হয়েছে, প্রতি কেজি এলপিজির দাম ৮৬ টাকা ২৫ পয়সা। এই হারে সিলিন্ডারের আকার অনুযায়ী দাম নির্ধারণ হবে।

বিইআরসি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com