রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

স্কুল-কলেজ বন্ধের বিষয়ে যা বলছে মাউশি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
স্কুল-কলেজ বন্ধের বিষয়ে যা বলছে মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, গরমের কারণে এ মুহূর্তে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বন্ধের কোনো পরিকল্পনা নেই।

মাউশি মহাপরিচালকো বলেন, গরমে যদি স্কুল-কলেজ বন্ধ করে দেই, সঠিক সময়ে সিলেবাস শেষ করা কঠিন হয়ে পড়বে। তবে এ অবস্থার অবনতি হলে চিন্তা করে দেখব। গতকাল রোববার তিনি এসব কথা বলেন।

এদিকে, তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার।

এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমে বলেন, ‘প্রাথমিকের বাচ্চারা ছোট, তাদের অসুবিধা বেশি। যদি স্কুল-কলেজ বন্ধ করে দেই, সঠিক সময়ে সিলেবাস শেষ করা কঠিন হয়ে পড়বে।’

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আজ সোমবার থেকে সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। অর্থাৎ এ ৪ দিন শিশুদের বিদ্যালয়ে যেতে হবে না।

এর আগে দাবদাহের কারণে সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com