মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানে ৬২ পিস ইয়াবাসহ মাজহারুল ইসলাম মারুফ (৩৪), কান্ত মিয়া (৪০) সাজু আহমেদ রাজু (৩৪) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৫ জুন) রাতে কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ এই তিনজনকে আটক করা হয়।আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত কমলগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় জেলা গোয়েন্দা।
জেলা গোয়েন্দ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার সময় এএসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম কমলগঞ্জ থানাধীন পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে আটককৃত মাজহারুল ইসলাম মারুফের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় ঘটনাস্থল থেকে আসামি মো. মাজহারুল ইসলাম মারুফ (৩৪) এর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির কোছার বাম পাশ হতে একটি লাল রংয়ের পলিথিনে মোড়ানো ৪০ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট, কান্ত মিয়া (৪০) এর দেহ তল্লাশী করে একটি লাল রংয়ের পলিথিনে বা মোড়ানো ১২ পিছ ও সাজু আহমদ ওরফে রাজু (৩৪) এর দেহ তল্লাশী করে তার পরিহিত ট্রাউজার এর বাম পাশের পকেট থেকে ১০ পিছ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ ৬২ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমরা কাপন গ্রামের মৃত আলী বদর খান এর ছেলে মো. আহামদ খান সে পালাতক রয়েছে। দীর্ঘদিন যাবত ইয়াবা ও মদক ব্যবসা করে আসছে। তাকে আহামদ ওরফে ইয়াবা সম্রাট আহামদ নামে এলাকায় সবাই চিনে। তারনামে এর আগেও কমলগঞ্জ থানায় একাধিক মাদক মামলা আছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় আটককৃত তিনজন এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com