রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে  দিনব্যাপী দুর্নীতিবিরোধী মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা পরিষদ হল রুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দমন নয় প্রতিরোধই দূর্নীতি নির্মূলের কার্যকর উপায়-এ বিষয় নিয়ে বিতর্কে বিজয়ী হয় পক্ষ দল হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় বিপক্ষ দল হোসেনপুর সরকারী মডেল পাইলট স্কুল এন্ড কলেজ। 
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পিয়াস পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, সদস্য সাংবাদিক এস এম তারেক নেওয়াজ প্রমুখ।
উল্লেখ্য, এই বিতর্ক প্রতিযোগিতায়  উপজেলার মোট ২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কর্তৃক বিতার্কিকদের দুদক প্রদত্ত পুরস্কার ও সনদ বিতরন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com