রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দিনব্যাপি দুর্নীতি বিরোধী মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও জেলা দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের অডিটরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘দুর্নীতি দমন নয়, প্রতিরোধই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ এ বিতর্ক বিষয় নিয়ে বিজয়ী হয় পক্ষ দল আসিয়া বারি আদর্শ বিদ্যালয় ও রানার্সআপ হয় বিপক্ষ দল চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজ। সেরা বিতার্কিক হন আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন হক।

বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথির মুহাম্মদ সামী, হাজী জাফর আলী কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান সোহেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এমএ রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে মডারেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রুমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইসলাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল হাসান শাহীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com