রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আজ থেকে আমি রাজের বউ না’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
‘আজ থেকে আমি রাজের বউ না’

অবশেষে ঢাকাই ছবির চিত্রনায়িকা পরীমনি অভিনেতা শরিফুল ইসলাম রাজের সঙ্গে সংসার ভাঙার ঘোষণা দিয়েই ফেললেন। তিনি ঘোষণা দেন, ‘আজ থেকে আমি আর রাজের বউ না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে রাজ-পরীর সংসারে ফাটল দেখা দেয় আগেই। তারই চূড়ান্ত ঘোষণা এলো পরীমনির মুখ থেকে।

এর আগে রোববার রাতে একটি সংবাদমাধ্যমের লাইভে এসে ‘পরাণ’ খ্যাত অভিনেতা রাজ তার বন্ধুদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বলেন ‘অফিসিয়াল ডিভোর্সের’ পথে না হাঁটলেও সংসারে আর ফিরবেন না। এছাড়াও সেই লাইভে তাদের দাম্পত্য সমস্যাকে ‘খুঁচিয়ে বাড়িয়ে’ তোলার জন্য সাংবাদিকদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন এই চিত্রনায়ক।

এই লাইভের পর পরীমনি নিজেও ঘোষণা দেন, যা বলার তিনি লাইভে এসেই বলবেন। রাজের বক্তব্য নিয়ে নিজের মতামতও দেবেন। সে অনুযায়ী সোমবার রাতে একই লাইভে এসে কথা বলেন সদ্য মুক্তি পাওয়া ‘মা’ ছবির নায়িকা পরীমনি।

সেখানে তিনি তার স্বামী শরিফুল রাজের সব প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আজ থেকে আমি আর রাজের বউ না। আমি একটি সুন্দর জীবন চাই, আগামীতে সুন্দর করে বাঁচতে চাই। দুই পক্ষই সুন্দরভাবে বসে এর একটি সুন্দর সমাধান হোক।

তিনি বলেন, আমি সত্যি ওকে (রাজ) নিয়ে অনেক ভাবতাম। কিন্তু এখন আর নেই। আমি যে মানুষটাকে ভালবেসে বিয়ে করেছিলাম। তাকে কখনও এই মানুষটার সাথে মেলাতে চাই না। আমার ওই মোমেন্টটা অনেক রিয়াল। আমি কখনোই ভাবতে চাই না ওই মানুষটা ফেক ছিল। এ সময় আবেগতাড়িত হয়ে পরীমনি বলেন, আমার প্রেগনেন্সির সময়ে যে মানুষটা ফেরেশতার মত ছায়া দিয়ে রেখেছিলো সেই মানুষটা মিসিং আমার লাইফ থেকে। আমি যদি ওর খারাপ বলতে পারি, ভালটা কেন বলতে পারবো না। আমি চাই এটা শেষ হওয়া দরকার।

এসব আর ভাল লাগছে না উল্লেখ করে এই নায়িকা আরও বলেন, আমার পারসোনাল লাইফ, প্রফেশনাল লাইফ এভাবে ব্লেন্ডিং হয়ে যাবে তা আমি কখনোই চাই না। আমি এই সম্পর্ক কন্টিনিউ করতে চাই না। আমি এটার জন্য রাজকে রিকোয়েস্ট করবো। প্লিজ এই ধরনে ঘর সংসার খেলা খেলা বাদ দেয় যেন। সে হয় থাকবে না হয় থাকবে না।

পরীমনি বলেন, আমি ঘুরে আসি তারপর থাকবো এটা কোন ধরনের কথা। এটা কোন খেলা? আমার ইচ্ছে হবে না আমি ছুটি চাই। এটা কোন ধরনের কথা। আমি আমার কোন বক্তব্য চেঞ্জ করিনি। এই মহলটার মধ্যে মানুষজন যোগ হচ্ছে, ওর ফ্যামেলি মেম্বার যে কিনা ওর নিজের ভাই । সে আমাকে নিয়ে কি স্ট্যাটাস দিয়েছে তখন আমার ওর ভাইকেও সন্দেহ হয়েছে ওর ভাইয়ের কাছেও একসেস থাকে, ভাইও করতে পারে এটা। না হলে ওর ভাই এরকম বিশ্রী মন্তব্য করলো আমাকে নিয়ে। যার ফ্যামেলি আমাকে রেসপেক্ট করে না। যার বন্ধু বান্ধব আমাকে রেসপেক্ট করে না। কিন্তু মুখে বলে বেড়ায় আমাকে রেসপেক্ট করে। সেটা কি আসলেই রেসপেক্টবল হয়। আমার এসব রেসপেক্টের দরকার নাই। আমাকে মাফ করে দাও। আমি এসব ব্লেমগেম নিতে চাই না।

পরীমনি বলেন, আমি আমার কাজ নিয়ে থাকতে চাই। আমি আমার বাচ্চা নিয়ে থাকতে চাই। আমি একটা সুস্থ জীবন যাপন চাই। আমি বারবার বলেছি…। আমি একটি সুস্থ জীবন চাই। এখন আর অপেক্ষা করার কিছু নাই। আমি একটি কথা বলি, আজ থেকে আমি রাজের বউ না। রাজ আমাকে কাগজে কলমে ডিভোর্স দেয়নি তো কি হয়েছে। রাজের বউ এটা আমি আসলেই শুনতে চাই না। এটা আমার জন্য খুব অসন্মানজনক।

ঘটনার শুরু ২৯ মে রাতে। মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। এতে ছিলেন অভিনেত্রী সুনেরাহ কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। ভিডিও ফাঁসের ঘটনায় একে অপরকে দোষারোপ করেন সুনেরাহ ও পরীমনি। এমনকি আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান তারা।

এরপর অনেক জলঘোলা হলেও বের হয়নি ভিডিও ও ছবি ফাঁসের আসল হোতা কে। ৩ জুন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় একটি ভিডিওতে রাজের সঙ্গে তার কিছু কথোপকথনের অডিও প্রকাশ করেন। যেখানে ছবি ও ভিডিওগুলো পরী প্রকাশ করেছেন কি না জানতে চাইলে রাজ বিষয়টি অস্বীকার না করে বরং এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

পরে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে শরিফুল রাজের ফোনালাপের ওই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে পরীমনি লেখেন, শরিফুল রাজ, তুমি আমার দেখা নিকৃষ্টতম মানুষ। তোমার ওই নোংরা মুখে কখনও রাজ্যের নাম উচ্চারণের দুঃসাহসও দেখাবে না। আজও মাঝরাতে তোমার মাতলামি মেনে নিয়ে বাচ্চাকে দেখাতে নিয়ে গেছিলাম তোমার কাছে! পশু থেকে আগে তোমার উচিত সুস্থ স্বাভাবিক মানুষ হওয়া। অপেক্ষা করো আর দেখো সুন্দরী প্রেমিকাদের আমি কী করি। এ পৃথিবীর মানুষের অনেক কিছু দেখার বাকি আছে।

এরপর রোববার এক লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ বলেন, আপাতত তারা সেপারেশনে আছেন। তিনি বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করেন ওই অনুষ্ঠানে। এসময় পরীমনি ওই লাইভ অনুষ্ঠানে কমেন্ট করলে তারও জবাব দেন রাজ।

বিচ্ছেদ ঘটবে কি-না, সেটা পরীর ওপরই নির্ভর করবে বলেও জানান এই অভিনেতা। রাজ বলেন, ‘আমার সিদ্ধান্তের চেয়ে পরীর সিদ্ধান্ত জানাটা বেশি গুরুত্বপূর্ণ। পরীমনি কী চায়, সেটা জানা দরকার। পরী যেটা চাইবে, সেটাই চূড়ান্ত। থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ।

রাজ-পরীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ‘দামাল’ ছবি মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমনি। মূলত তখন থেকেই রাজ-পরীর সম্পর্কটা স্বাভাবিক যাচ্ছিল না। বিষয়টি স্বীকার করে পরীমনি বলেন, ‘দামাল’ ছবির মুক্তির সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছিল না। রাজ আগের মতো নিয়মিত বাসায় থাকত না। সন্তানের প্রতিও তার সে ধরনের দায়িত্ব চোখে পড়েনি।

গত বছরের পরীমনির যখন মা হওয়ার খবর জানান তখন অভিনেতা রাজ বলেন, পরীমনি কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে। ২০২২ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরীমনি। পরে চলতি বছরের ১০ জানুয়ারি তারা আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এ বিষয়ে জানান।

সে সময় বিয়েতে উপস্থিত থাকা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে উকিল বাবা ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com