কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জুন) সকালে ডাকবাংলা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, জেলা পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, সুখিয়া ইউপি চেয়ারম্যান আ. হামিদ টিটু, উপজেলা যুবলীগের আহবায়ক মো. হেলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল দেওয়ান, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাপ্পু, সাবেক যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আরমিন, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না প্রমুখ।