বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অবশেষে দিনাজপুরে নামলো স্বস্তির বৃষ্টি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
অবশেষে দিনাজপুরে নামলো স্বস্তির বৃষ্টি
প্রতীকি ছবি

তীব্র দাবদাহের পর অবশেষে এক পশলা বৃষ্টির দেখা পেলো দিনাজপুরবাসী।

বুধবার (৭ জুন) দুপুরে জেলায় প্রায় ১৭ মিনিট ধরে সামান্য বৃষ্টি হয়েছে। তাতেই কিছুটা স্বস্তি বোধ করেছেন জেলার মানুষ। তবে জেলার সবখানেই বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বেশি হলে স্বস্তির মাত্রা আরও বাড়তো।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ আসাদুজ্জামান জানান, বিকেল ৩টায় দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে গত কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। পাশাপাশি চলমান লোডশেডিং দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। রহমতের বৃষ্টি কামনায় বিভিন্ন স্থানে সালাতুল ইস্তিসকার নামাজও আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com