রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

বিচ্ছেদ নাটকের পর আবারও এক রাজ-পরী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে
বিচ্ছেদ নাটকের পর আবারও এক রাজ-পরী

পরীমণি ও শরিফুল রাজের সংসারে ভাঙনের সুর, এমন কথা নিজেরাই জানিয়েছিলেন হালের এ দুই জনপ্রিয় তারকা দম্পতি। একজন আরেকজনের সঙ্গে থাকতে চান না বলেও জানান। পরীমণি ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্সও চান রাজের কাছে।

এরমধ্যে তাদের একমাত্র সন্তান রাজ্যের জন্মদিনকে ঘিরে যেন আবারও এক হলেন তারা! রোববার ভোরবেলা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন পরীমণি।

ভিডিওতে দেখা যায়, কেক কেটে রাজ্যের ১০ মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। সেখানে পরিবারের অন্যান্যদের সঙ্গে রয়েছেন শরিফুল রাজও। ওই ভিডিওতে রাজ ও পরীমণিকে পাশাপাশি বসে বেশ হাসিখুশি দেখা যায়।

ওই ভিডিওর সঙ্গে সুন্দর ক্যাপশন জুড়ে দিয়ে পরীমণি লিখেছেন, আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই।

ব্যক্তিগত কারণে রাজ-পরীর দাম্পত্য কলহ থাকলেও ছেলের বিশেষ দিনটি উদযাপনে কিছু মুহূর্ত একসঙ্গে কাটান এ তারকা জুটি। কিছুক্ষণের জন্য রাজ ছেলে রাজ্যকে দেখতে আসলেও ভিডিওতে একটি সুখী পরিবার হিসেবেই ধরা দিয়েছেন তারা। যা দেখে নেটিজেনরাও খুশি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com