রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছেলের জন্মদিনের পরই মুখ খুললেন পরীমনি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
ছেলের জন্মদিনের পরই মুখ খুললেন পরীমনি

শরিফুল রাজ ও পরীমনিকে নিয়ে আলোচনা চলছেই। তাদের দাম্পত্যের এমন টালমাটাল অবস্থা যে প্রায় ছাড়াছাড়ি হয়ে যায়। স্বামী শরিফুল রাজের কাছে চব্বিশ ঘণ্টার মধ্যে বিবাহবিচ্ছেদের দাবি জানিয়েছিলেন। তবে ১০ জুন ছেলে রাজ্যের ১০ মাসের জন্মদিনে ফের একফ্রেমে দেখা গেল রাজ-পরীমনিকে। আলোচনা শুরু হল, তা হলে কি বিবাদ মিটিয়ে এক হলেন এই তারকা দম্পতি! অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।

এমন সম্ভবনার কথা উড়িয়ে দিলেন পরীমনি। সোমবার ভোরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতায় অভিনেত্রী লেখেন, ‘‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এ সব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন…… কিন্তু সব কি আর সব সময় এক হয়? আমরা ১০ তারিখটা (যেটি আমাদের জীবনের অন্যতম বিশেষ দিন, আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) উদ্‌যাপন করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানব না। ৯ তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তার পর এই আয়োজন। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর, রাজ চলে গেল রাজের মতো……… আশা করি এটা এখানেই শেষ হবে।’’

২৯ মে অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়। যদিও কিছু ক্ষণ পরই সেগুলো মুছে দেওয়া হয়। তবে ওই ভিডিও ও ছবি কে পোস্ট করেছেন, তা নিয়ে এখনও ধোঁয়াসা রয়েছে। কিন্তু তার পর থেকেই পরী-রাজের সম্পর্কের অবনতি। পরিস্থিতি এতই জটিল হয়ে যায় যে, বাড়ি এবং স্ত্রী-পুত্রকে ছাড়া আলাদা থাকা শুরু করেন রাজ। তবে এর আগেও বহু বার রাজের সঙ্গে বহু অশান্তি হয়েছে পরীর। তার পর আবার মিটমাটও হয়ে যায় দু’জনের। এ বার কী হয়, তা অবশ্য সময়ই বলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com