শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইন্দোনেশিয়ার জালে ২ গোল, স্বস্তি নিয়ে এশিয়া সফর শেষ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ার জালে ২ গোল, স্বস্তি নিয়ে এশিয়া সফর শেষ আর্জেন্টিনার

ফিফা উইন্ডোর অংশ হিসাবে এশিয়া সফর শেষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামে আলবিসেলেস্তেরা। এদিন মেসি-ডি মারিয়া ছাড়াই মাঠে নামে নতুন এক আর্জেন্টিনা। তবে ফলাফল একই। দুই গোলের জয় নিয়ে এশিয়া সফর শেষ করল লিওনেল স্কোরোনির শীর্ষরা।

সোমবার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে মাঠে নামে বিশ্ব চ্যাম্পিয়নরা। একাধিক পরিবর্তন নিয়ে দল সাজানোর দিনে লিয়ান্দ্রো পারেদেস ও ক্রিস্টিয়ানো রোমেরোর গোলে ইন্দোনেশিয়াকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।

ইন্দোনেশিয়ার জালে ২ গোল, স্বস্তি নিয়ে এশিয়া সফর শেষ আর্জেন্টিনার

 

ম্যাচের শুরুতেই গোল করার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। ১৭ মিনিটেই নিকোলাস গুঞ্জালেসের নেওয়া জরালো শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক সুতাইয়ারদি। মেসিহীন ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে নামা আর্জেন্টিনা দলে ফিনিশিংয়ের অভাব স্পষ্ট দেখা যায়। ম্যাচের ২৯ তম মিনিটে ইন্দোনেশিয়ান গোলরক্ষকের সঙ্গে ওয়ান টু ওয়ান পজিশনে থেকে গোল করতে ব্যর্থ হন ফরোয়ার্ড ফাকান্দু বুনানত্তে।

একের পর এক আক্রমণ করতে থাকা আর্জেন্টিনা কাঙ্খিত গোলের দেখা পায় ম্যাচের ৩৮তম মিনিটে। লিয়ান্দ্রো পারেদেসের বুলেট গতির শট খুঁজে নেয় জালের নিশানা। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তারা।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা। এবার গোল করেন টটেনহ্যামে খেলা আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। ওই গোলেই সহজে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। ৭৪ শতাংশ বল পায়ে নিয়ে গোল মুখে সাতটি ও লক্ষ্যভ্রষ্ট আটটি শট নিয়েছে আর্জেন্টিনা। এই জয় নিয়েই এশিয়া সফর শেষ করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com