শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

ফুটবল থেকে আর কিছু পাওয়ার নেই

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে
ফুটবল থেকে আর কিছু পাওয়ার নেই

কাতার বিশ্বকাপ দিয়ে সাফল্যের বৃত্ত পূরণ করা লিওনেল মেসি ৩৯ বছর বয়সে ২০২৬ বিশ্বকাপে বিশ্বকাপে খেলবেন, এমন সম্ভাবনা কমই ছিল। তাই মেসির বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত মোটেই বিনা মেঘে বজ্রপাতের মতো কিছু ছিল না। কিন্তু এবার ফুটবলের সঙ্গেই সম্পর্ক চুকানোর ইঙ্গিত দিলেন তিনি।

নামটা যেহেতু মেসি, তাই তার না খেলা নিয়ে ভক্তদের মধ্যে আফসোস, আক্ষেপ জাগাটাই স্বাভাবিক। আর বেইজিংয়ে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে চিরচেনা সেই মেসিকে দেখার পর সেই আক্ষেপ বাড়ার কথা বহুগুণ।

রোববার (১৮ জুন) কাতারভিত্তিক স্পোর্টস চ্যানেল বেইন স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়ে মেসি বলেন, ‘ফুটবলে সবই আমি অর্জন করেছি। এখানে পাওয়ার আর কিছুই নেই।’

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন মেসি। তাও ম্যাচের বয়স যখন মাত্র ৮০ সেকেন্ড। এটি আর্জেন্টাইন অধিনায়কের প্রায় দুই দশকের ক্যারিয়ারের দ্রুততম গোল। ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলেন মেসি। সেখানে আগামী বিশ্বকাপ খেলা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে।’

২০২২ বিশ্বকাপ নভেম্বর ডিসেম্বরে হলেও ২০২৬ বিশ্বকাপ হবে জুন জুলাইয়ে। এখন থেকে যা আরও তিন বছর দূরে। মেসি মনে করেন বিশ্বকাপের আগে ব্যস্ততার অনেক উপলক্ষ আছে। আপাতত তিনি সেসব নিয়েই ভাবছেন, ‘প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমি উপভোগ করছি। এরপর বিশ্বকাপের বাছাইপর্ব ও কোপা আমেরিকা আছে। চিন্তা করার জন্য বিশ্বকাপ অনেক দূরের বিষয়। নতুন একটা চক্র শুরু হবে, বাছাইপর্বের ম্যাচ সামনে। যা অর্জন করেছি, তা নিয়ে বসে থাকলে হবে না। সামনে কী আসছে, তা নিয়েও ভাবতে হবে।’

বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকলেও, বাছাইপর্বে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর কথা বলেছেন সদ্য ইন্টার মায়ামিতে যোগ দেয়া এই ফরোয়ার্ড, ‘এখন সামনে কি হতে চলেছে তা নিয়ে ভাবতে হবে। একটি নতুন চক্র শুরু হচ্ছে। বাছাইপর্বের ম্যাচ আছে শীঘ্রই। আমরা যা অর্জন করেছি তাতে ডুবে থাকতে পারি না। সামনে কী আসছে তা নিয়ে ভাবতে হবে এবং পরের ম্যাচ উপভোগ করতে হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com