শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে
ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি!

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির দিকে অনেকদিন ধরেই নজর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের। গত বিশ্বকাপ ব্যর্থতার পর তিতে বিদায় নিলে এখনো স্থায়ী কোচ নেয়নি ব্রাজিল। গুঞ্জন আছে আনচেলত্তির জন্যই নাকি অপেক্ষা করছে তারা। ব্রাজিল ও স্পেনের কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী সেই অপেক্ষা ফুরাতে পারে আসছে বছর।

আনচেলত্তির সঙ্গে রিয়ালের চলমান চুক্তি শেষ হবে আগামী বছর। চুক্তির আগে তিনি রিয়াল ছাড়বেন না বলেই জানিয়ে দিয়েছেন। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তার জন্য তাই অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর দিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো।

তিতের বিদায়ের পর প্রীতি ম্যাচগুলোতে দায়িত্ব পালন করেছেন বয়সভিত্তিক দলের কোচ রেমন মেনডেজ। আপতকালীন দায়িত্ব এই কোচকে দিয়ে করা হলেও স্থায়ী চিন্তায় যাওয়ার তাগিদ বোধ করছে সিবিএফ।

স্পেনে গিয়ে সম্প্রতি প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল। এই সময়টাতেই সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগুয়েজ কথা বলেছেন আনচেলত্তির সঙ্গে। জানা গেছে ২০২৪ সালের গ্রীষ্ম থেকে ব্রাজিলের কোচ হতে রাজী হয়েছেন আনচেলত্তি।

৬৪ বছর বয়েসে ইতালিয়ান আনচেলত্তিকে পাওয়ার তীব্রতা আগেও একাধিকবার জানিয়েছিলেন রদ্রিগুয়েজ। তবে স্পেনে নতুন করে আনচেলত্তির সঙ্গে তার কি কথা হয়েছে, তা গণমাধ্যমে বলেননি তিনি।

নিজ দেশের কোচ রাখার ঐতিহ্য আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। তবে খবর সত্যি হলে এবার দীর্ঘ ঐতিহ্যের বিপরীতে গিয়ে ব্রাজিলের বাইরের কাউকে গুরুত্বপূর্ণ পদে বসাতে যাচ্ছে তারা। সূত্র: গোল ডট কম

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com