শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

ব্রাজিলকে হারিয়ে সেনেগালের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে
ব্রাজিলকে হারিয়ে সেনেগালের ইতিহাস

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দমে যায়নি সেনেগাল। ঘুরে দাঁড়িয়ে রীতিমতো ইয়োলো জার্সিধারী শিবিরকে চমকে দিয়েছে আফ্রিকান প্রতিনিধিরা। তুলে নিয়েছে ৪-২ গোলের দুর্দান্ত এক জয়। সেই সঙ্গে ইতিহাস গড়েছে আলিও চিজের শিষ্যরা।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বাদ পেল সেনেগাল। যদিও ল্যাটিন আমেরিকার শীর্ষ দলটির বিপক্ষে সাদিও মানেরা যে খুব বেশি ম্যাচ খেলেছে বিষয়টা তেমনও নয়। এর আগে ২০১৯ সালের সিঙ্গাপুরে অনুষ্ঠিত দুই দলের প্রথম লড়াইটি ১-১ গোলে ড্র হয়েছিল। এবার জিতে ব্রাজিলের থেকে এগিয়ে গেল সবশেষ কাতার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়া দলটি।

লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে সেনেগালের এই জয়ের মূল নায়ক মানে। জোড়া গোল করেছেন বায়ার্ন মিউনিখ ফরওয়ার্ড। একবার জালে বল জড়ান হাবিব দিয়ালো। বাকি গোলটা আত্মঘাতী। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেন লুকাস পাকুয়েটা ও মারকুইনহোস।

এক ম্যাচ পরই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হলো ব্রাজিলের। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর গত মার্চে প্রীতি ম্যাচে মরক্কোর কাছে হেরে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। গত ১৮ জুন গিনিকে হারিয়ে জয়ে ফিরেছিল র‌্যামন মেনেজেসের দল।

নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচের ১১ মিনিটে পাকুয়েটার কল্যাণে এগিয়ে যায় ব্রাজিল। ২২ মিনিটে দিয়ালো লক্ষ্যভেদ করলে ম্যাচে ফেরে সেনেগাল। ১-১ সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। বিরতি থেকে ফেরার ৭ মিনিট পর নিজেদের জালে বল জড়ান মারকুইনহোস। ৫৫ মিনিটে প্রথম গোল করেন মানে।

তিন মিনিট পর ব্যবধান কমান মারকুইনহোস। সেটা কেবল শান্তনাই ছিল ব্রাজিলের জন্য। অতিরিক্ত সময়ে মানে দ্বিতীয়বারের মতো নিশাদাভেদ করলে বড় জয় নিশ্চিত হয় সেনেগালিজদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com