রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

আবারো রাজশাহীর মেয়র লিটন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
আবারো রাজশাহীর মেয়র লিটন

ফের রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। নির্বাচনের ভোটে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে এজেন্টের দেয়া ১৫৫ কেন্দ্রে ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ৯ হাজার ৪৫৭ ভোট।

বুধবার বিকাল ৪টায় ভোটগ্রহণের পর রাত ৮টা পর্যন্ত ফল গণনা শেষে সব কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে এই তথ্য পাওয়া যায়।

এর আগে বুধবার সকাল ৮টায় দুই রজশাহী ও সিলেট সিটিতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন ভোটাররা।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইসি। তাদের চোখে অনিয়ম বলতে কেবল রাজশাহীর একটি কেন্দ্রেই ঘটেছে। সেখানে ভোটকেন্দ্রের গোপন কক্ষে একাধিকবার প্রবেশ করতে দেখা যায় এক নারীকে। সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের হাতে তুলে দিয়ে তাকে তিন দিনের জন্য জেলে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com