বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হজ পালনে শুক্রবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
হজ পালনে শুক্রবার সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে শুক্রবার সৌদি আরব যাবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি শুক্রবার বিকেলে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।

তিনি আরো বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং : বিজি ৩৩১) রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সেদিন দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দেবে।

সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) জেদ্দায় অবতরণ করবেন রাষ্ট্রপ্রধান। সেখানে অবস্থানকালে তিনি আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন।

হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর মাজার জিয়ারতের জন্য মদিনা যাবেন।

হজ ও জিয়ারত পালনে সৌদি আরবে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নম্বর : বিজি ৩৩৮) ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com