বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

মহাকাশ ঘুরে বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে
মহাকাশ ঘুরে বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে মহাকাশে। পৃথিবী থেকে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় ভেসে বেড়াচ্ছে বিশ্বকাপের ট্রফি। এমন ছবি প্রকাশ করে বেশ হইচই ফেলে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

পরে বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে সম্ভাব্য ফাইনালের ভেন্যু ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণও করেছে এই ট্রফি। তবে ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি এখনো প্রকাশ পায়নি। তবে গুঞ্জন রয়েছে আজ (মঙ্গলবার) ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক সূচি ঘোষণা হতে পারে।

আইসিসি সূত্রে জানা, বিশ্বকাপ ট্রফিটি আয়োজক দেশ ভারতসহ বিশ্বের ১৮টি দেশে ভ্রমণ করবে। ভারতসহ অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলোর সাথে ২০টির বেশি শহর পরিদর্শন করবে ট্রফিটি। এর মধ্যে বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উদীয়মান দেশগুলোতেও ভ্রমণ করবে। এর মধ্যে আগামী ৭, ৮, ৯ আগস্ট বাংলাদেশে থাকবে ট্রফিটি। এর আগে ২৭ জুন থেকে ১৪ জুলাই অবধি ভারতেরই বিভিন্ন শহরে চলবে ট্রফি ট্যুর।

আইসিসি জানিয়েছে,২৭ জুন থেকে ১৪ জুলাই ভারত, ১৫ জুলাই থেকে ১৬ জুলাই নিউজিল্যান্ড, ১৭ জুলাই থেকে ১৮ জুলাই অস্ট্রেলিয়া, ১৯ জুলাই থেকে ২১ জুলাই পাপুয়া নিউগিনি, ২২ জুলাই থেকে ২৪ জুলাই ভারত, ২৫ জুলাই থেকে ২৭ জুলাই যুক্তরাষ্ট্র, ২৮ জুলাই থেকে ৩০ জুলাই ওয়েস্ট ইন্ডিজ, ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পাকিস্তান।

৫ আগস্ট থেকে ৬ আগস্ট শ্রীলঙ্কা, ৭ আগস্ট থেকে ৯ আগস্ট বাংলাদেশ, ১০ আগস্ট থেকে ১১ আগস্ট কুয়েত, ১২ আগস্ট থেকে ১৩ আগস্ট বাহরাইন, ১৪ আগস্ট থেকে ১৫ আগস্ট ভারত,১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট ইতালি, ১৯ আগস্ট থেকে ২০ আগস্ট ফ্রান্স।

২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ইংল্যান্ড, ২৫ আগস্ট থেকে ২৬ আগস্ট মালয়েশিয়া, ২৭ আগস্ট থেকে ২৮ আগস্ট উগান্ডা, ২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট নাইজেরিয়া, ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা, ৪ সেপ্টেম্বর ভারত ভ্রমণ করবে ট্রফিটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com