বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভোট বন্ধে ইসির ক্ষমতা রোহিত করে সংসদে বিল পাস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে
ভোট বন্ধে ইসির ক্ষমতা রোহিত করে সংসদে বিল পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধিত বিল। মঙ্গলবার জাতীয় সংসদের মূলতবি অধিবেশনে এ বিল পাস হয়। ফলে অনিয়ম হলে শুধু নির্বাচনের দিন ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। তবে বেসরকারি ফলাফলের পর অনিয়মের অভিযোগে পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে না তারা।

গত ৫ জুন আরপিও সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে জাতীয় পার্টির ফখরুল ইমাম তাতে আপত্তি জানান। ফলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

অনিয়মের অভিযোগে ভোট বন্ধে ইসির ক্ষমতা খর্বের প্রস্তাব করা হয় এ বিলে। নির্বাচনের আগে সরকারের এ প্রস্তাবকে মড়ার ওপর খড়ার ঘা হিসেবে অভিহিত করেন বিশ্লেষকরা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) এবং সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) নির্বাচন সংশ্লিষ্টরা এ সংশোধনীর সমালোচনা করেন।

জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশসহ বিলটি সংসদে উত্থাপন করা হয়। সেসময় কমিটির সদস্যরা জানান, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ছাড়াই বিলটি পাসের সুপারিশ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিলটি পাস হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনে বলপ্রয়োগের ঘটনা ঘটলে ভোট বন্ধ করার ক্ষেত্রে ইসির ক্ষমতা কমবে।

আগের আরপিও অনুযায়ী, বিভিন্ন অপকর্মের কারণে জাতীয় নির্বাচনের যেকোনো পর্যায়ে ভোট বন্ধ করার ক্ষমতা ছিল ইসির। এখন সেটা সীমিত করে শুধু ভোটের দিন সংসদীয় আসনের ভোট বন্ধ করার ক্ষমতা দেয়া হলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com