কমলগঞ্জে বিনামূল্যে মোবাইল থ্যারাপি ক্যাম্প অনুষ্ঠিত
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
আপডেট সময়
বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
৭৫
বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামূল্যে ২ দিন ব্যাপী মোবাইল থ্যারাপি ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (৫ ও ৬ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ২ টা পর্যন্ত মৌলভীবাজার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ও কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে থেরাপি প্রধান করেন জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা: সঞ্জীব মীতৈ। বিনামূল্যে মোবাইল থেরাপি ক্যাম্পিং বিভিন্ন ব্যথায় আক্রান্ত প্রয় ৮০ জন রোগীকে সেবা প্রধান করা হয়। প্রতি মাসের ৬ ও ৭ তারিখ নিয়মিত এই ক্যাম্প চালু থাকবে বলে জানা যায়।