শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

কিশোরগঞ্জ শহরের একটি পুকুর থেকে আওয়ামী লীগ নেতা, সিআইপি ব্যবসায়ী বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া এলাকার ব্যাপারি বাড়ির পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

বাদল রহমান কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ জুলাই) রাত ৮টার দিকে বাসা থেকে হাঁটতে বের হয়ে বাদল আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর রোববার (৯ জুলাই) সকালে ব্যাপারি বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে ও বাড়িতে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত বাদল রহমানের বড় ভাই আতাউর রহমানের দাবি, বাদলকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলা হয়েছে।  

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com