সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

বাদল রহমানের মৃত্যুতে সৈয়দ সাফায়েতুল ইসলামের শোক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নেতা বাদল রহমানের মৃত্যুতে সৈয়দ সাফায়েতুল ইসলামের শোক

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম।

রবিবার (৯ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মরহুম বাদল রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তায় মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম বলেন, ‘বাদল রহমান কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন সক্রিয় ও নিবেদিত নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানাই।’

প্রসঙ্গত, রবিবার (৯ জুলাই) সকালে জেলা শহরের চরশোলাকিয়া এলাকার বেপারি বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com