সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

পাকুন্দিয়ায় ৫ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ৫ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫দিন ব্যাপি কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় পৌরসদর ঈদগাহ মাঠে ফিতা কেটে ওই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। মেলায় ১৬টি স্টল অংশগ্রহণ করে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে।

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ও উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন।

কৃষি উপসহকারী আমিনুল হক শামীমের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার কৃষিবিদ নূর এ আলম, সম্প্রসারণ কর্মকর্তা আবদুস ছামাদ, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মো. মেজবাহ উদ্দিন ও মজিবুর রহমান, সুখিয়া ইউপি চেয়ারম্যান আ. হামিদ টিটু, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম দেওয়ানসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মেলা চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক কৃষক, কৃষাণী অংশ নেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com