সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

নওগাঁয় বিভিন্ন পর্যায়ের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
নওগাঁয় বিভিন্ন পর্যায়ের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

নওগাঁর সদর উপজেলার কিত্তিপুর ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগী এবং উপকারভোগী জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় কিত্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ২নং কিত্তিপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন উত্তরবঙ্গের কৃতিসন্তান, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক বাণিজ্যমন্ত্রী মরহুম আব্দুল জলিলের পুত্র নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

অনুষ্ঠানে কিত্তিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক হান্নানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াছ রেজা তুহিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইমরান প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কিত্তিপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মোট সাড়ে ৫হাজার ভাতা ও উপকারভোগীদের মধ্য থেকে কয়েক হাজার উপকারভোগী জনসাধারণ সভায় অংশগ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com