সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

পাকুন্দিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

সবার আগে সুশাসন, জনসেবা উদ্ভাবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নূর এ আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম সাইফুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাদেকুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রাথমিক বিদ্যালয় ও সমাজসেবার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com