মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

তামিম-ই বিশ্বকাপে অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
তামিম-ই বিশ্বকাপে অধিনায়ক

বিশ্বকাপে কে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবে তা নিয়ে ধোঁয়াশা আছে। ইনজুরির কারণে ওয়ানডের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল এখন অনিয়মিত। আছেন ছুটিতে। এশিয়া কাপের আগে ফিট হয়ে উঠবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

পাশাপাশি বোর্ডের সঙ্গে দলীয় নানা বিষয় নিয়ে ঝামেলায় বিসিবি-তামিম বৈঠকের অপেক্ষাও আছে। তবুও সব অনিশ্চয়তা দূরে রেখে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন বিশ্বকাপে তামিম-ই অধিনায়ক থাকছেন।

এ মাসের শুরুর দিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালিন তামিম ইকবালের অবসর ইস্যু উঠে আসে। যা গড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব কথা হয়েছে তা এখনও বাইরে আসেনি পুরোপুরি।

বিসিবি প্রধান নিজেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তা প্রকাশ করতে চাইলেন না। তামিমের অধিনায়ক ইস্যুতে তাই পাপন থাকলেন আগের মতোই। এখনও তার কাছে বিশ্বকাপ অধিনায়ক হয়ে আছেন তামিম-ই।

পাপন বলেন, আমি একটা সিম্পল জিনিস বলে দেই আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে ও অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো শিওর না ও কোনো ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে। না জেনে আগে থেকে কিছু বলা তো উচিত না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com