সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

দ্বিতীয়বারের মতো ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি হেলিম, সম্পাদক নাহিদ

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে
দ্বিতীয়বারের মতো ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি হেলিম, সম্পাদক নাহিদ
ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তাদের সংগঠন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম কিশোরগঞ্জ জেলার পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ সদর উপজেলায় সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি মিলনায়তনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেটি বিলুপ্ত করে আগামী ৩ (তিন) বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয় যশোদল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো: আ: হেলিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মো: শাহরিয়ার নাহিদ।

নতুন এ কমিটি ঘোষণা করেন, কিশোরগঞ্জ জেলা উদ্যোক্তা ফোরামের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম খোকন। তিনি জানান, আগামী ৩ বছরের জন্য এ কমিটি বলবৎ থাকিবে এবং আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিতে হবে।  

কর্শা কড়িয়াইল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সিরাজুল ইসলাম সবুজের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com