রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বিনা ভোটেই এমপি হচ্ছেন নৌকার সাজ্জাদুল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
বিনা ভোটেই এমপি হচ্ছেন নৌকার সাজ্জাদুল

নেত্রকোনা-৪ আসনের (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সোমবার (২৪ জুলাই) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

এতে সাজ্জাদুল হাসান ব্যাতীত অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলে এবং প্রার্থিতা প্রত্যাহার না করলে রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই মঙ্গলবার (২৫ জুলাই)। আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সোমবার (৩১ জুলাই)। প্রতীক বরাদ্দ মঙ্গলবার (১ আগস্ট)।

আইন অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে একক বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সাজ্জাদুল হাসান সরকারের সাবেক সিনিয়র সচিব ছিলেন। ১১ জুলাই সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। তিনিও আওয়ামী লীগ থেকে নির্বাচিত ছিলেন। এ আসনে জয়ী হওয়ার পর সবচেয়ে কম সময়ে সংসদ সদস্যদের (এমপি) মধ্যে সাজ্জাদুল হাসানও হবেন একজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com