রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

চট্টগ্রাম-১০ উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী নৌকার প্রার্থী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১১৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-১০ উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী নৌকার প্রার্থী

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু।

রোববার নগরের নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের এমনটি জানালেন তিনি।

মহিউদ্দিন বাচ্চু বলেন, বিগত নির্বাচনগুলোর মত এ নির্বাচনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ভোটারদের লম্বা লাইন দেখে বোঝা যাচ্ছে ভোটার উপস্থিতি বেশ ভালো।

নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, ভোটারদের কেন্দ্রে আনতে তার দলের নেতা-কর্মীরা অতীতের মত এ নির্বাচনেও কাজ করেছে।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা কাজ করছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি কখনোই শঙ্কা প্রকাশ করি নাই, আমি মনে করছি- শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।

এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

নির্বাচনে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) এ আসনের জন্য লড়ছেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। ভোটের মাঠে আছেন আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া নির্বাচন কমিশনের ২৪ জন পর্যবেক্ষক রয়েছেন।

জানা যায়, উপ-নির্বাচনে ১৬৪ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৩১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৬২৮ জন পোলিং অফিসার ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

নগরের পাঁচলাইশ, ডবলমুরিং ও পাহাড়তলী থানার ৮টি ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে জানা যায়, আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন, নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন, হিজরা ভোটার ২৪ জন। মোট ভোট কেন্দ্র ১৫৬টি। ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ২৫১।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে বসানো সিসি ক্যামেরায় নির্বাচন কমিশন থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে। রিটার্নিং অফিসার কার্যালয় থেকেও মনিটরিং চলছে।

চট্টগ্রাম-১০ আসনের টানা তিনবারের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া আসনটিতে আজ উপনির্বাচন হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com