রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

চিকিৎসা শেষে দেশে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
চিকিৎসা শেষে দেশে ফিরলেন তামিম

মিরপুরে আজ থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। সেই ক্যাম্পে অবশ্য যোগ দিতে পারেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। কোমরের চিকিৎসায় দেশের বাইরে যেতে হয়েছিল তাকে। তবে আশার কথা, চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি।

সোমবার বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখেন তামিম।

জানা গেছে, দেশে ফিরে আপাতত ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তামিমকে। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন টাইগার এই ওয়ানডে অধিনায়ক। তবে এদিন বিমানবন্দরে পা রেখে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। সংবাদমাধ্যমকে এড়িয়ে সেখান থেকে সোজা বাসার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

এর আগে আজ মিরপুরে শুরু হয়েছে টাইগার ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। এ ক্যাম্প সামনে রেখে প্রাথমিক দল দেয়ার কথা ছিল। শেষমেশ তা আর হয়নি। ৩২ ক্রিকেটারকে ক্যাম্পে ডেকেছে বিসিবি। কাদের ডাকা হয়েছে, তা জানার উপায় নেই। কারণ ৩২ ক্রিকেটারের নাম প্রকাশ করবে না বিসিবি। স্কিল অনুশীলন শুরুর আগে একেবারে ২১-২২ সদস্যের দল দেয়া হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ক্রিকেটারদের ক্যাম্প শুরুর বিষয়গুলো নিশ্চিত করে নান্নু বলেন, আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য। আমরা ৩২ খেলোয়াড় তৈরি করেছি। ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে।

প্রধান নির্বাচক জানান, মেডিকেল থেকে আমরা এখনও কোনো আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাব। আশা করছি, সে অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ক্রিকেটারদের ক্যাম্পে থাকা না-থাকার বিষয়ে বলেন, যারা (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) খেলতে গেছে তারা তো খেলার মধ্যেই আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com