রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন। রবিবার (৩০) জুলাই সকালে পাকুন্দিয়া উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এই বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. এখলাছ উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাপ্পু।

এদিকে উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাবেক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল রেনুর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর হইতে একটি বিক্ষোভ মিছিল পৌর সদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

অপর দিকে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ালীমীগের আহবায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকরা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, আনোয়ার হোসেন আনার, অ্যাড. মিনহাজুল হক খোকা, যুবমহিলালীগের সাধারণ সম্পাদক লতিতা আক্তার বিথি প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com