বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে বশেমুরবিপ্রবির দুই ছাত্রীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে বশেমুরবিপ্রবির দুই ছাত্রীর মৃত্যু

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তাসপিয়া জাহান রিতু (২০) ও অনন্যা হিয়া (২০) নামের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুইজন ডুবে যান এবং প্রায় ২০-২৫ মিনিট ডুবন্ত অবস্থায় থাকার পর অন্য শিক্ষার্থীরা লেকে নেমে তাদের খুঁজে পান। সঙ্গে সঙ্গে তাদের দুইজনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়।

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ডক্টর মো. কামরুজ্জামান বলেন, বেলা সাড়ে বারোটার দিকে বৃষ্টি হচ্ছিল। ওই সময় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী লেক পাড় দিয়ে বৃষ্টিতে ভিজছিলো। বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে খুঁজে তাদের না পেয়ে লেকে দেখতে পায়। তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন তাদের মৃত ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিতুর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট ও রিয়ার বাড়ি খুলনা সদরে। তারা দু’জনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় মেসে থাকতেন। দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com