সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

বিদ্যুৎ বিরম্ভনা নির্ঘুম রাত কাটছে পাকুন্দিয়াবাসীর

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে
বিদ্যুৎ বিরম্ভনা নির্ঘুম রাত কাটছে পাকুন্দিয়াবাসীর

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঘন্টা ঘন্টায় পল্লীবিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। অসহ্য গরমে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে দিন রাতে প্রায় বেশির ভাগ সময় ধরেই থাকছে না বিদ্যুৎ। মঙ্গলবার সকাল থেকেই রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় গন গন ৮-১০ বার লোডশেডিং করা হচ্ছে।

গ্রাহকরা বলছেন, পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। পাকুন্দিয়া পৌর সদরে বিদ্যুৎ একটু ভাল থাকলেও গ্রামে ঘন্টার ঘন্টা লোডশেডিং করা হচ্ছে। ফলে চরম দুর্ভুগের স্বীকার হচ্ছেন উপজেলার পল্লীবিদ্যুতের হাজার হাজার গ্রাহকরা। ব্যহত হচ্ছে সেচ কার্যক্রম। 

খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক বছর ধরে উপজেলার পল্লীবিদ্যুতের লোডশেডিংয়ের বৃদ্ধি পেয়েছে। পৌর শহরে কম লোডশেডিং করা হলেও গ্রাম অঞ্চলে ঘন্টার ঘন্টা লোডশেডিং করা হচ্ছে। ফলে দীর্ঘ সময় থাকছে না বিদ্যুৎ। এদিকে প্রচন্ড তাপদাহ, ভেপসা গরম আবার সেই সাথে পল্লী বিদ্যুতের ব্যপক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে।

উপজেলার চরকুর্শা এলাকার পল্লীবিদ্যুতের গ্রাহক মোঃ আমিনুল ইসলাম বলেন, গ্রামে একবার বিদ্যুৎ চলে গেলে যেন আসার কোন সময় থাকে না। এক-দেড় ঘন্টা পড়ে এলেও কিছু সময় পর আবার চলে যায়। বিদ্যুৎ না থাকায় এবং অসহ্য গরমে মানুষ রাতে শান্তি মত ঘুমাইতে পারতাছে না’ শিক্ষার্থীদের পড়ালেখা ব্যহত হচ্ছে।

এব্যাপারে কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির পাকুন্দিয়া জোনাল অফিসে ডিজিএম মোঃ শহিদুল আলম বলেন চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় গ্রামে লোডশেডিং করা হচ্ছে। আশা করছি লোডশেডিংয়ের সমস্যার সমাধান হয়ে যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com