সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

মৌলভীবাজারে ধামাইল নাচ নিয়ে সংঘর্ষে আহত ৬০

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে ধামাইল নাচ নিয়ে সংঘর্ষে আহত ৬০
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিয়ের আগের রাতের ধামাইল নাচ নিয়ে সংঘর্ষে ৬০ জন আহত। তিন ঘন্টা ব্যাপি এ সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঙ্গা গ্রামের আজমত মিয়ার ছেলে কয়েছ মিয়ার বিয়েতে ধামাইল নাচ দেওয়ার জন্য এলাকার ছেলেরা একত্রিত হয়। এ সময় ঐ গ্রামের ছেরাগ মিয়া,এরাগ মিয়া,লাল মিয়ার সন্তানদের সঙ্গে ইসকার মিয়া ও মিসকার মিয়ার সন্তানদের কথা কাটাকাটি হয়।এ সময় স্থানীয়রা বিষয়টি সমাধান করে দেন। পরবর্তীতে শুক্রবার জুম্মার নামাজের সময় সিলেট স্থানীয় ধামাইল নাচ দেওয়া নিয়ে আবারও দুই পক্ষের সংঘর্ষ হয়।এতে নারী সহ ৬০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন–হৃদয় মিয়া (১৯) নাসেল মিয়া (৪৫) আসব মিয়া (৬০) মিসকার মিয়া (৫৫) সুন্দর মিয়া (৫০) আবু কালাম (৩৫) আকবর (৩৪) আমিনা বেগম (৪০)আয়তন (৫৫) হাসনা (৪০) জাহিদ(২০) জাহিদ (১৮) ফরিছ মিয়া (৪০) জুবেল মিয়া (৩০) ইসকার মিয়া (৬৫) পাবলো (৪০) জামান (২৩) শামীম (২২) চেরাগ মিয়া (৫৫) এরাগ মিয়া (৬৫) হাবিবুর রহমান (২৪) মতি(৩২) আবদুল হাকিম (৪০) সেতার আলী (২২) নাজমুল (৩৫) মুক্তার মিয়া (৭০) নাসই মিয়া (৫০) । বাকিদের নাম জানা যায়নি।

এ ব্যাপারে ইউপি সদস্য সোহেল আহমদ বলেন, বিয়ের ধামাইল নাচ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় বিষয়টি তাৎক্ষণিক শেষ হয়ে যায়।শুক্রবার আবারও তারা সংঘর্ষে লিপ্ত হয় এতে অনেকে আহত হয়েছেন।

রাজনগর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইমার্জেন্সি নাম্বারে কল দিলে ডা. মো. রিফাত বিন বশীর জানান,রাজনগর থেকে আজ ৩০-৩৫ জন রোগী আসছেন চিকিৎসাও নিয়েছেন। তবে তারা কিসের জন্য ইসজোরী হয়েছেন আমার জানা নাই।
এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুপুর ২টার দিকে গ্রামেই সমস্যা সৃষ্টি হয়। তখন উভয় পক্ষের ৫-৬ জন আহত হয়। তাদের বেশী কোনো সমস্যা হয়নি। হাসপাতে চিকিৎসা নিয়ে বাড়িতে সবাই আছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।আহতদের কাছ থেকে লিখিত অভিযোগ নেওয়ার চেষ্টা করছি। তাছাড়া বিষটি আইনি প্রক্রিয়াধীন আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com