রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে চিরকুট লিখে হাসপাতালের চিকিৎসকের আত্মহত্যা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে চিরকুট লিখে হাসপাতালের চিকিৎসকের আত্মহত্যা
কিশোরগঞ্জের হোসেনপুরে চিরকুট লিখে আরিফুল ইসলাম (৩০) নামে স্থানীয় মর্ডান হাসপাতালের এক এমবিবিএস চিকিৎসক সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন।
শনিবার (৫ আগষ্ট) রাত সাড়ে ১২টার দিকে হোসেনপুর পৌর এলাকার ঢেকিয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ডা: আরিফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি হোসেনপুর ফায়ার সার্ভিস সংলগ্ন বেসরকারি মডার্ন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১১ ডিসেম্বরে ডা: আরিফুল ইসলাম পাশের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে ডা:শাহিন সুলতানা মীরাকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর স্বামী-স্ত্রী দুজনই ওই হাসপাতালে কর্মরত থেকে সপরিবারে স্থানীয় একটি বাসায় ভাড়া থাকতেন। গত কয়েক মাস ধরে নানা বিষয় নিয়ে ডা: আরিফুল ইসলামের সাথে তার স্ত্রীর মনোমালিন্য চলছিলো। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে তিনি ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ একটি চিরকুট লিখে তিনি আত্মহত্যা করেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com