বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

রোনালদোর গোলে আরব কাপের ফাইনালে আল নাসর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
রোনালদোর গোলে আরব কাপের ফাইনালে আল নাসর

৭৫ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোল। তাতেই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল নাসর। মিশরের ক্লাব আল শোরতার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সিআরসেভেন। সেটিই ম্যাচের একমাত্র গোল। সেই ১৯৮২ সাল থেকে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ আয়োজিত হয়ে আসছে। অবশেষে ৪১ বছর পর পর্তুগিজ মহাতারকার সৌজন্যে প্রথম বার টুর্নামেন্টের ফাইনালে পা রাখল আল নাসর।

বুধবার (৯ আগস্ট) আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে আল শোরতার মুখোমুখি হয়েছিল আল নাসর। প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ১-০ ব্যবধানে কার্যসিদ্ধি হয় সৌদি আরবের ক্লাবটির। এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক আক্রমণে যায় আল নাসর। প্রথমার্ধের বেশির ভাগ সময়ই বল ছিল আল শোরতার ডি-বক্সের আশপাশে। মাঝেমধ্যে প্রতি-আক্রমণ থেকে দলটি সুযোগ তৈরির চেষ্টা করলেও আল নাসরের জমাট রক্ষণের ফাঁদ এড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আল নাসরের আক্রমণের তোপে একরকম কোণঠাসা হয়ে ছিল ইরাকি ক্লাবটি।

ম্যাচের ৩১ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন রোনালদো। তবে অফসাইডের কারণে পর্তুগিজ তারকার সেই গোল বাতিল হয়। প্রথমার্ধ গোলশূন্য থেকেই শেষ করতে হয় আল নাসরকে।

বিরতির পরও অব্যাহত ছিল আল নাসরের দাপট। ৭১ মিনিটে দারুণভাবে ডি-বক্সে ঢুকেও পোস্টের অনেক ওপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেন মানে। একটু পর সেই মানে ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সুযোগ আসে আল নাসরের সামনে। ভিএআরের সাহায্য নিয়েই পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন রোনালদো।

আগামী ১৩ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে নাসরের প্রতিপক্ষ আল হিলাল। সেমিফাইনালে আল শাবাবকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com