বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বিনা টিকিটে রেল ভ্রমণ, যাত্রীদের লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
বিনা টিকিটে রেল ভ্রমণ, যাত্রীদের লাখ টাকা জরিমানা

বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে ঢাকাগামী ৬টি আন্তঃনগর ট্রেনের ৬৩০ জন যাত্রীর কাছ থেকে ভাড়া-জরিমানাসহ ১ লাখ ২৬ হাজার ৮৫৫ টাকা রাজস্ব আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

এর মধ্যে ভাড়া বাবদ ৯৫ হাজার ১৪৫ টাকা এব জরিমানা বাবদ ৩১ হাজার ৭১০ টাকা মোট ১ লাখ ২৬ হাজার ৮৫৫ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

শুক্রবার (১১ আগষ্ট) সকাল ৯টায় ঈশ্বরদী বাইপাস থেকে শুরু করে থেকে রাত ৯টা পর্যন্ত পশ্চিমাঞ্চল পাকশি বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন রেলওয়ে স্টেশনে ব্লক চেকিংয়ের মাধ্যমে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করা আন্তঃনগর ট্রেন ছয়টি হলো, রাজশাহী-ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস, খুলনা-ঢাকগামী সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা-রংপুরগামী রংপুর এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস, ঢাকা-রাজশাগামী সিল্কসিটি এক্সপ্রেস।

আন্তঃনগর ট্রেনে ব্লক চেকিংয়ের রেলওয়ে স্টেশনগুলো হলো, রাজশাহী, ঈশ্বরদী বাইপাস, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, বড়ালব্রীজ, উল্লাপাড়া, নাটোর, সান্তাহার।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারের নেতৃত্বে পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা কে, এম, নুরুল ইসলাম, ভ্রাম্যমাণ পরিক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, গোলাম মুস্তফা, প্রবীর কুমার, কামরুল ইসলাম, মঞ্জুরুল হাসানসহ স্ব-স্ব ট্রেনের ট্রেন পরিচালক (গার্ড) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, সরকারি ছুটির দিন উত্তরাঞ্চলের থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোতে বেশ উপচে পড়া ভিড় থাকে। বিনা টিকিটে অনেকে টিকিট ছাড়াই ট্রেনে চড়ে বসে।

জিএম অসীম কুমার তালুকদার আরও জানান, আমরা সাধারণত আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের পরবর্তী স্টেশনে শাস্তিস্বরুপ নামিয়ে দিয়ে থাকি। কিন্তু ট্রেনে ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দদায়ক হওয়ার কারণে তারা নামতে চায় না। অনেকেই আবার ভাড়াসহ জরিমানা দিয়েই গন্তব্য পথে যেতে চায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com