সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

আসামিসহ র‍্যাবের গা‌ড়ি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ফ‌লের দোকা‌নে, আহত ৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে
আসামিসহ র‍্যাবের গা‌ড়ি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ফ‌লের দোকা‌নে, আহত ৬

কিশোরগঞ্জে আসা‌মি আটক ক‌রে ক‌্যা‌ম্পে ফেরার প‌থে নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের এক‌টি পিকআপ ফ‌লের দোকা‌নে ঢু‌কে প‌ড়ে। এতে র‍্যাবের চার সদস্য ও গাড়িতে থাকা দুই আসামি আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে কিশোরগঞ্জ স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

র‌্যাব-১৪, সিপিসি-২ কি‌শোরগঞ্জ ক‌্যা‌ম্পে কর্মরত চার সদস্যরা হলো রায়হান (৩০), আনোয়ার (৪০), ইমতিয়াজ (৪৫) ও বিল্লাল (৩৮)। আহত দুই আসামির নাম জানা যায়‌নি।
জানা যায়, নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে মাদক মামলার দুই আসামিকে কিশোরগঞ্জ র‍্যাব-১৪, সিপিসি-২ ক‌্যা‌ম্পে নিয়ে যাওয়ার সময় আজ মঙ্গলবার ভোর ৫টার দি‌কে কিশোরগঞ্জ স্টেশন রোড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপটি শাটার ভেঙে এক‌টি ফলের আড়তে ঢু‌কে প‌ড়ে। এতে গা‌ড়ি‌টি দুম‌ড়ে-মুচড়ে যায়। আহত হন র‍্যাবের চার সদস্য ও গাড়িতে থাকা দুই আসামি।

র‌্যাব-১৪ কি‌শোরগঞ্জ ক‌্যা‌ম্পের কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা দুর্ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত করেছেন। তিনি আরও জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা সবাই আহত হ‌য়ে‌ছেন। তাদের চিকিৎসা চলমান। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com