রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আবু সাঈদ (৫৭) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার পাঠুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া (বালিয়াপাড়া) গ্রামের নিজ বসতঘর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে তিনি একটি দূর্ঘটনায় অসুস্থ হোন। এ কারণে তিনি ঢাকায় একজন চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন। সোমবার ঢাকার ওই চিকিৎসকের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য ব্যাংক থেকে টাকা তুলে আনতে তাঁর স্ত্রী কোহিনুর বেগমকে একটি চেক লিখে পাঠান। চেক নিয়ে কোহিনুর স্থানীয় দরগা বাজার রুপালি ব্যাংক শাখায় যান। ব্যাংক থেকে ফিরে এসে ঘরে গিয়ে তিনি দেখতে পান আবু সাঈদ ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী কোহিনুর বেগম বলেন, চিকিৎসার জন্য আজ ঢকায় যাওয়ার কথা ছিল। এজন্য একটি মাইক্রোও র্ঠিক করে রেখেছি। ঢাকায় যাওয়ার জন্য টাকা তুলে আনতে আমাকে ব্যাংকে পাঠিয়েছিলেন। আমি ব্যাংক থেকে এসে দেখি গলায় দড়ি পেঁচিয়ে ঘরের ধর্নার সাথে ঝুলে আছে। তিনি বলেন, আমার স্বামী আত্মহত্যা করেননি। তাকে কে বা কারা হত্যা করে ধর্নার সাথে ঝুলিয়ে রেখেছে। কারণ আমাদের ঘরে কোন দড়ি ছিলনা। এই দড়িটি আসলো কোত্থেকে। আমি আইনরক্ষাকারি বাহিনীর কাছে এর সঠিক তদন্ত দাবী করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন বলেন, আবু সাঈদের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com