শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে জাতীয় শোক দিবস পালিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে জাতীয় শোক দিবস পালিত

কিশোরগঞ্জের হোসেনপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয় কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ মাহবুবুল হক, সাধারণ সম্পাদক এম এ হালিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকো, সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন,পুমদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল কাইয়ুম, সাবেক ভিপি রাইসুল হাসান কেডেনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা ছাত্র লীগ এর সভাপতি মোকলেছুর রহমান মোবারিছ, প্রভাষক হাকিম তানিম, শ্রমিক এর যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজ  প্রমুখসহ আওয়ামী লীগের সহ যোগী সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন স্কুল কলেজের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত  অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পড়ান আবদুল ওয়াদুদ মুকসুদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com