বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সুখবর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সুখবর

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, আগামী নভেম্বর মাসের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই উপজেলায় পৌঁছে যাবে।

গত রোববার (১৩ আগস্ট) দুপুরে রংপুর অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, এ বছর আমরা চ্যালেঞ্জ নিয়েছি। যেকোনো মূল্যে নভেম্বরের মধ্যে প্রতি উপজেলায় প্রাথমিকের সব বই পৌঁছে দিবো। যাতে আগামী পহেলা জানুয়ারি বাচ্চাদের হাতে বই পৌঁছাতে পারি।

তিনি বলেন, বছরের শুরুতেই আমরা সময়াবদ্ধ কর্মপরিকল্পনা করেছি। কর্মপরিকল্পনার প্রতিটা কম্পনেন্ট ধরে ধরে আমরা মূল্যায়ন করছি। আমরা তাতে রাইট ট্রাকে আছি।

তিনি আরও বলেন, আমরা যেহেতু এবার ক্লাস টু ও থ্রির নতুন বই শিক্ষার্থীদের হাতে দিবো। সেকারণে এটা আমাদের জন্য বেশি চ্যালেঞ্জিং। আমাদের নতুন পান্ডুলিপি প্রণয়ন হয়ে গেছে। এবং আমরা টেন্ডার থেকে শুরু করে যে যে প্রক্রিয়ায় যেখানে যতটুক সময়ের মধ্যে যতটুক কাজ দরকার, সেটা আমরা নিবিড়ভাবে মনিটরিং করছি। আমরা সঠিক পর্যায়ে আছি। আমরা আশা করছি চ্যালেঞ্জিং জব হিসেবে এবছর নভেম্বরের মধ্যেই আমরা সব বই উপজেলায় পৌঁছাতে পারবো। যাতে আগামী বছর পহেলা জানুয়ারি একসাথে সব বই কোমলমতিদের হাতে পৌঁছায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com