সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

নওগাঁর পত্নীতলায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ

নওগাঁর পত্নীতলায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকেলে মধইল গোলচত্বর এলাকায় এর আয়োজন করে পত্নীতলায় থানা পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার রাশিদুল হক বলেন- পুলিশের সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করাই বিট পুলিশিং এর উদ্দেশ্য। প্রান্তিক পর্যায়ে জনসম্পৃক্তির মাধ্যমে এলাকায় বিভিন্ন সমস্যার প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্যই এই আয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল গফফারসহ অনেকেই। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

সমাবেশে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com