সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস

নিষিদ্ধ হয়ে চমক বলেন ‘যদি বাড়াবাড়ি করে তাহলে পদক্ষেপ নেব’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
নিষিদ্ধ হয়ে চমক বলেন ‘যদি বাড়াবাড়ি করে তাহলে পদক্ষেপ নেব’

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। একটি নাটকের শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় অভিনয় থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী। আগামী মাস থেকে নিষিদ্ধ কার্যকর হবে। তাকে নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ডস। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। চমকের ভাষ্য, ডিরেক্টরস গিল্ডের সিদ্ধান্ত তার কাজে প্রভাব ফেলবে না।

চমক জানান, ডিরেক্টরস গিল্ডের লোকজনই তো সব নয়। সেখানে যারা আছেন, তারা নিয়মিত নাটক নির্মাণ করে না। যাদের সঙ্গে কাজ করার তাদের সঙ্গে কাজ করছি, সামনেও করব। ডিরেক্টরস গিল্ডের কয়েকজন বসে বসে ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত আক্রোশ থেকেই তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। অন্য সংগঠন তার ঝামেলা খুঁজে পাচ্ছে না, সেখানে ডিরেক্টরস গিল্ডের সমস্যা কী?

চমক বলেন, এ ধরনের সিদ্ধান্তে আমার কিছু যায় আসে না। অভিনয় শিল্পী সংঘ এবং অন্য সংঘের ওপর আমার আস্থা আছে। তারা আমার সঙ্গে আছেন। আমার সঙ্গে যা হচ্ছে এগুলো ব্যক্তিগত ক্ষোভ থেকে। ডিরেক্টরস গিল্ড দেশের বড় আদালত না। এটা নিয়ে যদি তারা বাড়াবাড়ি করে, কাজে বিরক্ত করে, তাহলে পদক্ষেপ নেব।

‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’নাটকের শুটিং সেটে নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দোষী প্রমাণ হওয়ায় অভিনয় থেকে নিষিদ্ধ হয়েছেন ছোট পর্দার এই ভিনেত্রী।

সোমবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেত্রীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সব প্রকার কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com