শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে মক্তবের ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মসজিদের ইমাম গ্রেফতার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে মক্তবের ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মসজিদের ইমাম গ্রেফতার

কিশোরগঞ্জের হোসেনপুর সাত বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো: ইমাম হোসাইন নামের মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাওলানা মো: ইমাম হোসাইন উপজেলার মেছেড়া পশ্চিমপাড়া এলাকার মো: নাজিম উদ্দিনের ছেলে। তিনি মাধখলা জামে মসজিদের ইমাম ছিলেন।

বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মাধখলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশ।
জানা যায়, প্রতিদিনের মতো গত রোববার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে মাধখলা জামে মসজিদের মক্তবে আরবি পড়তে যায় ওই ভুক্তভোগী শিশু। পরে সকাল ৭টার দিকে শিশুটিকে ফুসলিয়ে মসজিদের বারান্দার রুমে নিয়ে ধর্ষণ চেষ্টা করে ওই মসজিদের ইমাম মাওলানা মো. ইমাম হোসাইন। শিশুটি চিৎকার করলে মো. ইমাম হোসাইন শিশুটির মুখ চেপে ধরে এবং ধর্ষণের চেষ্টার বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
এরপর মঙ্গলবার (২২ আগস্ট) সকালে আবারও ওই শিশুটি মসজিদের মক্তবে আরবি পড়তে গেলে ইমাম হোসাইন পুনরায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে এবং কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখান। পরে ভুক্তভোগী শিশুটি বাড়িতে গিয়ে ভয়ে কান্নাকাটি করতে থাকে এবং ঘটনাটি তার মাকে জানায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা করেন। 
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু এসব তথ্য নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com