সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

লাইনচ্যুত ট্রেনের তেল সংগ্রহে হুড়োহুড়ি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে
লাইনচ্যুত ট্রেনের তেল সংগ্রহে হুড়োহুড়ি

যশোরে লাইনচ্যুত তেলবাহী ট্রেন থেকে চুইয়ে পড়া তেল সংগ্রহ করতে স্থানীয়রা বালতি-মগ নিয়ে রীতিমতো হুড়োহুড়ি করে দিয়েছে। উৎসুক এসব মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তাতে কাজ হচ্ছে না বলে জানিয়েছেন খুলনা অঞ্চল রেলওয়ের নির্বাহী প্রকৌশল গৌতম বিশ্বাস।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে যশোরের সদর উপজেলার বানিয়ারগাতিতে ওই তেলবাহী ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার পরই সেখানে স্থানীয়দের ভিড় লেগে যায়।

গৌতম বিশ্বাস জানান, লাইনচ্যুত তেলবাহী ট্রেনটি থেকে প্রচুর পরিমাণে তেল পড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা অনেকেই সেই তেল সংগ্রহ করছেন। নানাভাবে বাধা দিয়েও তাদের থামানো সম্ভব হয়নি। তবে তেলবাহী ট্রেনটিতে কি পরিমাণ তেল ছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। জানা গেছে, খুলনা থেকে তেল বোঝাই করে একটি তেলবাহী ট্রেন পার্বতীপুরের দিকে যাচ্ছিল। পথে ভোর ৪টার দিকে বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর বেলা সোয়া ১১টার দিকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com