মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

বড় স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
বড় স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেন টাইগাররা

এশিয়া কাপে এর আগে তিনবার ফাইলানে উঠেছিলো বাংলাদেশ দল। ওয়ানডে সংস্করণেই আরব আমিরাতে শিরোাপার অনেকটা কাছে গিয়ে পুড়তে হয়েছে আক্ষেপে। তবে এবারের আসরে আরও নতুনত্ব ও স্মরণীয় করতে চায় সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কা উড়াল দেয়ার আগে দলের হয়ে তেমন আশাবাদই শুনিয়ে গেছেন পেসার তাসকিন আহমেদ। তবে দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস ও তানজিম হাসান সাকিব।

রোববার (২৭ আগস্ট) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। জ্বরের কারণে যেতে পারেননি লিটন দাস। এ দিকে দলীয় ফ্লাইট না গেলেও পরের ফ্লাইটে শ্রীলঙ্কায় গিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তানজিম হাসান সাকিবের।

এ দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমের মুখোমুখি হন পেসার তাসকিন আহমেদ। নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আসল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাল্লাহ। দলগত পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো আছেই, আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।

শ্রীলঙ্কায় যাওয়ার পর ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com