রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে নারাইনের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে
প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে নারাইনের ইতিহাস

প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখে সুনীল নারাইন ইতিহাসের অংশ হয়েছেন। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে গত রাতে মুখোমুখি হয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস-ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট কিটসের ইনিংসের সময় ঘটে এমন ঘটনা। ১৮তম ওভার বোলিং করতে দেরি করে নাইট রাইডার্স।

সিপিএলের নতুন আইন অনুযায়ী, ৩০ গজ বৃত্তের মধ্যে চার ফিল্ডারের পরিবর্তে পাঁচ ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয় নাইট রাইডার্সকে। পরের ওভারে একই ভুল আরও এক ফিল্ডার কমে আসে তাদের। আর শেষ ওভারে একজন ফিল্ডারকেই মাঠ ছাড়া হতে হয়। অন ফিল্ড আম্পায়ার জাহিদ বাসারাথ টানা তিন ওভার মন্থর বোলিংয়ের কারণে লাল কার্ড দেখান নাইট রাইডার্সকে। অধিনায়ক কাইরন পোলার্ড বেছে নেন নারাইনকে।

ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপ তখন বলেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে, ওহ লাল কার্ড। এ ধরনের কার্ড দেখতে আপনি চাইবেন না। তাদের এখন ১০ জন নিয়ে ফিল্ডিং করতে হবে। যার মধ্যে দুজন থাকবে ৩০ গজ বৃত্তের বাইরে। তাই কাউকে মাঠ ছাড়তে হবে। এখন দেখি পোলার্ড কাকে বের করতে চায়।

প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করে প্যাট্রিয়টস। রান তাড়া করতে নেমে ১৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় নাইট রাইডার্স। হেসেখেলে জিতলেও হতাশা প্রকাশ করেন পোলার্ড।

ম্যাচ শেষে ক্যারিবীয় এই অলরাউন্ডার বলেন, এমন টুর্নামেন্টে যদি ৩০-৪৫ সেকেন্ডের জন্য শাস্তি পেতে হয়, তাহলে এটা খুবই হাস্যকর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com