বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

এইচএসসি পরীক্ষায় ৬ষ্ঠ দিনে বহিষ্কার ৫২, অনুপস্থিত ১০,৪০২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে
এইচএসসি পরীক্ষায় ৬ষ্ঠ দিনে বহিষ্কার ৫২, অনুপস্থিত ১০,৪০২

সারাদেশে চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার ৬ষ্ঠ দিনে ১১ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১০ হাজার ৪০২ জন শিক্ষার্থী। এদিন অনুপস্থিতির হার এক দশমিক ২৩ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে শিক্ষার্থী ৪৯ জন এবং ৩ জন পরীক্ষক। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

আটটি শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান ১ম পত্র, ব্যবসা শিক্ষায় হিসাব বিজ্ঞান ১ম পত্র, যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আজ দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ শিক্ষাবোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৪৭ হাজার ৩৩৭ জন। এর মধ্যে ৮ লাখ ৩৬ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।

অনুপস্থিতিতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি চার হাজার ২০৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ঢাকা শিক্ষা বোর্ডে এক হাজার ১৯৬ জন, কারিগরি বোর্ডে ১ হাজার ৫৩৮ জন, চট্টগ্রামে ৪৮৬ জন, রাজশাহীতে ৬২৫ জন, বরিশালে ২৫৩ জন, সিলেটে ৪২০ জন, দিনাজপুরে ৬৩০ জন, কুমিল্লায় ৪৩৩ জন, ময়মনসিংহে ২৪৩ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ৩৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com