রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান

সব অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠলো এশিয়া কাপের ১৬তম আসরের। ছয় দেশের এই টুর্নামেন্টে টেস্ট স্ট্যাটাস পাওয়া ৫ এশিয়ান দেশের সঙ্গে যুক্ত হয়েছে বাছাইপর্ব পেরিয়ে আসা নেপাল। এবারের এশিয়া কাপকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে দলগুলো।

বুধবার পাকিস্তানের মুলতানে এশিয়া কাপের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছে নেপাল। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বাবর আজম।

পাক্কা ১৫ বছর পর এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে। ২০০৮ সালের আসরটাই এখন পর্যন্ত সেদেশে একমাত্র টুর্নামেন্ট। দীর্ঘদিন পর হোম ভেন্যুতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে দেশটির ক্রিকেটাঙ্গনে বইছে সুবাতাস।

পিসিবি আয়োজক হলেও খেলা হবে দুই দেশে। ক্রিকেট কূটনীতিতে ভারতের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তাই যৌথভাবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে ১৬তম আসর। বৈরী সম্পর্কের কারণে টিম ইন্ডিয়া পাকিস্তান সফর করবে না, তাদের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের ১৩ ম্যাচের ৯টি হবে শ্রীলঙ্কায় আর ৪টি স্বাগতিক পাকিস্তানে।

নেপালের একাদশ

কুশল ভুরটেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), রোহিত পডেল (ক্যাপ্টেন), আরিফ শেখ, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, গুলসান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিচানে ও ললিত রাজবংশী।

পাকিস্তান একাদশ ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com