সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে ব্যাংক এশিয়ার নারী উদ্যোক্তা উন্নয়নে আর্থিক অন্তর্ভূক্তি শীর্ষক আলোচনা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ব্যাংক এশিয়ার নারী উদ্যোক্তা উন্নয়নে আর্থিক অন্তর্ভূক্তি শীর্ষক আলোচনা

কিশোরগঞ্জে নারী উদ্যোক্তা উন্নয়নে আর্থিক অন্তর্ভূক্তি শীর্ষক আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারী ক্ষমতায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন এবং নারী ক্ষমতায়নে ব্যাংক এশিয়ার মতো একটি বেসরকারি ব্যাংক সম্পৃক্ত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান ও কিশোরগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: মামুন অর রশিদ।

এসময় বক্তারা বলেন, ব্যাংক এশিয়ার মাধ্যমে কিশোরগঞ্জে সমাজসেবার প্রায় ৩ লক্ষ উপকারভোগী ব্যাংকিং সেবা পাচ্ছে। এসময় তিনি, ব্যাংক এশিয়ার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন কার্যক্রমের ভূঁঁয়সী প্রশংসা করেন। ব্যাংক এশিয়ার উক্ত আয়োজনের মাধ্যমে জেলার মহিলা উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে একই সাথে সরকারের নারী ক্ষমতায়নের উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা’র সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ডেপুটি হেড, ফিন্যান্সিয়াল ইনক্লোশন ডিপার্টমেন্ট শিহাবুল আলম, অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট রুমানা আক্তার তুলি, হেড অব তাড়াইল ব্রাঞ্চ মো: জাহাঙ্গীর হোসেন, বিসনেজ হেড অব মাইক্রো মার্চেন্ট আবু জুবায়ের ও জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ভূঁইয়া।

ব্যাংকিং সহজিকরণের উদ্দেশ্যে জেলার ১৩টি উপজেলা থেকে আগত ১১৮ জন ক্ষুদ্র মহিলা উদ্যোক্তাদের মাঝে স্মার্টফোন, বায়োমেট্রিক ডিভাইস’সহ অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনির ভাতা’সহ ব্যাংকের অন্যান্য সাধারণ গ্রাহক উক্ত ক্ষুদ্র মহিলা উদ্যোক্তাদের মাধ্যমে ঘরের পাশে সকল ব্যাংকিং সেবা পাবে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com